Saturday, July 12, 2008
ছবির ভিতরে ফাইল লুকিয়ে রাখা
আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ ফাইল জিপ করে একটি ছবির (ইমেজ) মধ্যে লুকিয়ে রাখতে পারেন। এজন্য আপনাকে যেকোন আর্কাইভ সফটওয়্যার (উইনজিপ, উইনরার, সেভেনজিপ ইত্যাদি) ব্যবহার করে গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে জিপ (zip, rar, 7-zip যেকোন ফরম্যাটে) করুন। ধরি আপনার জিপ করা ফাইলের নাম document.zip এবং যে ছবির সাথে যুক্ত করবেন সেই ইমেজ ফাইলের নাম subrata.jpg (অন্য ফরম্যাটের ইমেজ হলেও হবে)। এখন এই ফাইল দুটি একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন। এবার কমান্ড প্রোম্পট (রানে গিয়ে cmd লিখে ওকে করলেই হবে) খুলুন এবং উক্ত নির্দিষ্ট ফোল্ডারে ঢুকুন। এবার copy /b subrata.jpg + document.zip new.jpg লিখে এন্টার করলে একই ফোল্ডারে new.jpg নামে নতুন একটি ইমেজ ফাইল তৈরী হবে। আপনি যদি উক্ত ইমেজ ফাইলটি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন subrata.jpg এর ছবিটি দেখা যাচ্ছে কিন্তু আপনি কোন ভাবেই document.zip ফাইল বা জিপ ফাইলের ভিতরের কোন তথ্য/ফাইল দেখতে পাবেন না। স্বাভাবিক ভাবে আপনার এই new.jpg ছবিটি অন্য দেখে কেউ ঘুনাক্ষরে ভাবতে পারবে না এর মাঝে কোন ফাইল (গুরুত্বপূর্ণ) আছে বা থাকতে পারে। এরপরে প্রয়োজনে উক্ত ফাইলটি পেতে হলে new.jpg ফাইলটি যে কোন আর্কাইভ (উইনজিপ/উইনরার/সেভেনজিপ) থেকে আনজিপ করলেই হবে।
Sunday, May 18, 2008
মোবাইল ফোনকে ব্যবহার করুন কম্পিউটারের রিমোট কন্ট্রোলার রূপে : সুব্রত সাহা
উপরের শিরোনামটি দেখে নিশ্চয়ই ভাবছেন এ কিভাবে সম্ভব? হ্যা নিশ্চয়ই সম্ভব।তবে এর জন্য আপনার প্রয়োজন হবে একটি Bluetooth যুক্ত ফোনসেট ও একটি Bluetooth ডিভাইস। তাহলেই আপনি আপনার ফোনসেটটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোলার রূপে। এ জন্য প্রথমে http://www.blueshareware.com/files/bluetoothremotecontrol.zip থেকে BluetoothRemoteControl.exe ফাইলটি ডাউনলোড করে নিন, তারপর আপনার কম্পিউটারে উক্ত সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু করে install phone client নামের ট্যাবে করলে যে উইন্ডো খুলবে, সেখান থেকে আপনার ফোনে জাভা সফটওয়্যারটি ইন্সটল করুন। এরপর আপনার ফোনে এবং কম্পিউটারে প্রোগ্রামটি চালান এবং কম্পিউটারে select phone ট্যাবে ক্লিক করুন। সার্চ করে আপনার Bluetooth-এর নাম পেয়ে গেলে Finish-এ ক্লিক করুন।এরপর connect to phone ট্যাবে ক্লিক করে সংযুক্ত হন।
Subscribe to:
Posts (Atom)